আমার মা

  


কবি বলেছেন -মা কথাটি ছোট্ট অতি কিন্ত যেনো ভাই, তাহার চেয়ে নামটি মধুর ত্রিভুবনে নাই।আজ আমি লিখছি আমার "মা " কে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যিনি আমাকে জন্ম দিয়েছেন,পৃথিবীর আলো দেখিয়েছেন।আমার প্রথম খাবার আমার মায়ের বুকের দুধ।আমার মা আধুনিক মা।কিন্ত তিনি আমাকে বুকের দুধ খাওয়াতে গিয়ে ভাবেন নি যে তার ফিগার নস্ট হয়ে যাবে। আমার জন্য রাতের পর রাত জেগেছেন।মায়ের কোলে কত  প্রশ্রাব পায়খানা করেছি তার হিসেব নেই।কিন্ত যখন ই একটা হাসি দিয়েছি "মা" আমার তৃপ্তির হাসি দিয়েছেন।মাঝে মাঝে মনে হয় সব মায়েরা এতো বোকা কেন।সন্তানের জন্য তারা সব করতে পারে।"মা" সব্দটা এতোটাই দামি যে এর সাথে সোনা রুপা হীরা প্লাটিনাম কোন কিছুর তুলনা হয় না।মা মানে আদর, মমতা ভালোবাসা খেলার সাথি।মা মানে সব কিছু আমি সারাদিন ই মা মা বলে ডাকি।কেন জানি মা মা বলে ডাকলে মনে অনেক শান্তি অনুভব করি।বিশ্বের সবচেয়ে মুল্যবান জিনিসগুলো একসাথে করলেও মায়ের তুলনা করা অসম্ভব।আমার জীবনে যেনো কোন দুঃখ কস্ট না হয় সেজন্যে আমার মা নিজের বিশ্রাম ত্যাগ করে সারাক্ষণ আমার পাশে পাশে থেকেছেন।তিনিই আমাকে শিখিয়েছেন"সর্বদা সত্য কথা বলবে কখনো মিথ্যা কথা বলবে না।কারো সাথে হিংসে বিদ্বেষ না করতে। শিখিয়েছেন কিভাবে বড়দের সম্মান করবো ছোটদের আদর করবো।আমার চোখে আমার "মা"ই "শ্রেষ্ঠ মা"।আমার পড়াশুনা খেলাধুলা খাওয়া দাওয়া। গান নাটক অভিনয়, যেখানে যেটাই আমি করেছি এই সবকিছুর  পেছনে যার অক্লান্ত পরিশ্রম জরিয়ে আছে তিনি আমার মা।আজ আমি মহান আল্লাহ পাকের শুকরিয়া জানাই তিনি আমাকে এমন একজন মা উপহার দিয়েছেন।আমি প্রত্যয় গান নাটক ও অভিনয় করি।আর আমার মা একজন লেখক ও শিক্ষক। এবং তিনি একজন দক্ষ  পরিশ্রমী মা।এই কথা এজন্য বললাম।আমার সকালে উঠে আমাকে রেওয়াজ করান তারপর স্কুলের টিফিন বানিয়ে বই খাতা গুছিয়ে  স্কুলে পাঠান।এবার যে বিষয়টায় আমি আলোক পাত করছি সেটা "আমার গান "।আমি প্রত্যয় অনেকেই আমাকে ক্ষুদে শিল্পী প্রত্যয় নামে চেনেন। কিন্ত এই ক্ষুদে শিল্পী প্রত্যয়ের সৃষ্টি একদিনে হয়নি।আমি যখন কথা বলা শুরু করি তখন দেখতাম আমার আপুকে মা গান শেখাতেন।মায়ের সাথে ছোট্ট আমি কোলে করে মৌলভীবাজার শিশু একাডেমিতে যেতাম।যেহেতু আমি ছোট্ট এবং লক্ষী বাচ্চা ছিলাম,আর মৌলভীবাজার আমার নানা ভাই মা বাবাদের আলাদা একটা সম্মান ও ছিলো,তাই স্ট্রেজ এ আমি যখন তখন উঠতে পারতাম।তাছাড়া আমার গলার রেইঞ্জ খুব ভালো থাকায় আমার মা আমাকে গানের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করাতে থাকেন।সেই থেকেই শুরু।তার মৌসুমি প্রতিযোগিতা, শিশু পুরস্কার প্রতিযোগিতা, শেখ রাসেল শিশু কিশোর প্রতিযোগিতা। বংগবন্ধু শিশু কিশোর প্রতিযোগিতা।সব কিছুতে অংশ গ্রহণ করতে থাকি।এবং ফাস্ট ও হতে থাকি।ক্ষুদে গান রাজ এ যখন সিলেট বিভাগীয় উত্তীর্ন হই এবং খেলাঘর সিলেটে যখন প্রথম হই তখন ই আমার বাবা আমাকে নীয়ে ঢাকায় চলে আসেন।যেহেতু ঢাকায় আমার দাদু ফুফিরা থাকেন তাছাড়া বাংলাদেশের রাজধানীর ঢাকা। সে ক্ষেত্রে বড় উস্তাদ রা সব ঢাকায়ই থাকেন।আমি তখন তালিম নিতে শুরু করি উস্তাদ সফি মন্ডল, উস্তাদ শরন বড়ুয়া ও সর্বশেষ ক্লাসিকাল তালিম উস্তাদ অসিত দে কার থেকে।আমি এর ই মধ্যে অর্জন করেছি চার টা জাতীয় পুরস্কার।বাংলা একাডেমির পুরস্কার, আন্তঃর্জাতিক বাউল সম্মাননা ও ২০২১ এর শ্রেষ্ঠ শিশু শিল্পীর এওয়ার্ড। বর্তমানে আমি #Ntv আয়োজিত GPH Ispat অনন্য প্রতিভার ফাইনালে আছি।সারা বাংলাদেশের হাজার হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে আজ আমি টপ ফাইনালিস্ট।আল্লাহ পাকের রহমত আর আপনাদের ভালোবাসা সাথে থাকলে আমি আমার মায়ের স্বপ্ন পুরন করতে পারবো-ইন শা আল্লাহ।


Tanjim Bin Taj Prottoy

Hey I'm Tanjim Bin Taj Prottoy. If you love to listen music, please subscribe to my channel & Click on the bell icon to get notifications of my videos. (Details) Child Singer & Actor Nickname- Prottoy Class- 6 Age-11+ (Achievements) 1. Six times national awards won for Song 2. Best Child Singer awards By Shakh Rasel Shisu Academy 3. Best baul Samrat awards 4. Three times Bangla Academy awards for Song 5. Finalist NTV Reality Show 'GPH Ispat Ononno Protiva' 6. Won 116 awards for Song, Poems, Acting & Debate Competition (Join this channel to get access to perks) YouTube- Tanjim Bin Taj Prottoy Facebook Page - https://www.fcaebook.com/TanjimBinTajProttoy Facebook Group- তানজিম বিন তাজ প্রত্যয় ফ্যান ক্লাব / Tanjim Bin Taj Prottoy Fan Club (Contact) Email- tanjimprottoy@gmail.com Phone Number- +8801926372789 (Father)

Post a Comment

Previous Post Next Post